একাধিক দাবিতে ডেপুটেশন,শ্যামপুর




হাওড়া জেলা ওয়াটার ক্যারিয়ার সুইপার( কর্মবন্ধু ) ইউনিয়ন        
 সম্প্রতি রাজ্য থেকে গ্রুপ 'ডি' সংক্রান্ত যে অর্ডার কপি এসেছে তাকে কার্যকরী করা এবং বেশ কিছু লোকের এখনো বকেয়া বাকি ও নিয়োগ সংক্রান্ত কিছু সমস্যা এছাড়াও আরো কিছু সমস্যার সমাধানের উদ্দেশ্যে-  * ৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১২টায়  শ্যামপুর  বাসস্ট্যান্ডে জমায়েত হয়ে মিছিল সহকারে বি এল আর ও অফিসে ডেপুটেশনের* কর্মসূচি নেওয়া হয়। 



দুঃখের বিষয় বি এল আর ও উপস্থিত না থাকায় এই ব্লকের আর. ও. সাহেবের সঙ্গে আলোচনা হয় । এই  কর্মসূচিতে নেতৃত্ব দেন বিভিন্ন  গ্রাম পঞ্চায়েত থেকে আগত কর্মবন্ধু ও এই ইউনিয়নের জেলা সম্পাদক, শ্যামল মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি  শ্রমিক সংগঠনের হাওড়া গ্রামীণ জেলার সংগঠক নিখিল বেরা । 


আগামী দিনের দাবি আদায়ের লক্ষ্যে- ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন ব্লক গুলিতে ডেপুটেশনের সিদ্ধান্ত  নেওয়া হয়। 
              



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...