শিক্ষক দিবসে গুনীজন সংবর্ধনা, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া



 বিশ্ববরেণ্য দার্শনিক ও শিক্ষাবিদ ড,সর্বপল্লী জন্মদিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার পারিজাতে। 



মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষে উলুবেড়িয়ার লার্ণ ইন্ডিয়া পাবলিক স্কুলে শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। দ্বান্দিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে "শিক্ষা এবং নৈতিকতা"

 বিষয়ক এক আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাসবিদ গন মূল্যবান মতামত প্রদান করেন।



 সম্মাননা প্রদান করা হয় অধ্যাপিকা অদিতি ভট্টাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লেকচারার ড,আক্রম হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাসবিদ সেখ মহ,আব্দুল্লা,প্রবীন শিক্ষক শম্ভু বোষ,


 বিশিষ্ট চিত্রশিল্পী রঞ্জিত রাউত, বিশিষ্ট লোকশিল্পী তপন সেন,অধ্যক্ষ সাজাহান আলী,প্রাক্তন শিক্ষক সেখ জাহাঙ্গীর আলী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সিরাজ মল্লিক।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...