মৃতের নাম অসিত মাইতি (৫৬)।বাড়ি বাগনানের জলপাই গ্রামে।
জানা গিয়েছে এদিন কোলাঘাটগামী একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১৬নং জাতীয় সড়কের ধারে দিয়ে সাইকেলে চেপে যাওয়া অসিত বাবুকে পিষে দিয়ে উলটে যায়।
গাড়ির ভিতরে থাকা আরো পাঁচ জন এই ঘটনায় জখম হয়।
স্থানীয়রা সবাইকে উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠালে সেখান থেকে অসিত বাবুকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই অসিত বাবুর মৃত্যু হয়।





