নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
বামপন্থী যুব ও ছাত্র ফেডারেশনের উদ্যোগে নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সীতাপুর,দাওয়ানতলা হাট পর্যন্ত মিছিল এবং পরে হাটতলায় প্রতিবাদ সভা সংগঠিত হয়। 

এই প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন এ বি টি এ'র প্রবীণ নেতৃত্ব রতন চন্দ্র কোলে,
মহকুমা সভাপতি কেশব কোলে,কেন্দ্রীয় পরিষদ সদস্য ও জেলা শাখার সহ সম্পাদক মনিরুল ইসলাম,
মহকুমা ও আঞ্চলিক নেতৃত্ব যথাক্রমে ভীম ঘুকু,দেবাশিস পাল,দিলীপ দোলই,শম্ভূচরণ ঘোষ প্রমুখ।
এবিপিটিএ'পক্ষে উপস্থিত ছিলেন কার্তিক খাঁড়া,দেবাশিস চক্রবর্তী এবং যুব, ছাত্র সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এবিটিএ,হাওড়া জেলা শাখার সহ সভাপতি মহম্মদ ফারুক।







