গাঁজা উদ্ধার করলো হাওড়া গ্ৰামীন পুলিশ




হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও রাজাপুর থানার বিশেষ তল্লাশিতে শুক্রবার বিকালে ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড় থেকে উদ্ধার হলো প্রায় ২৮ প্যাকেট গাঁজা।



সূত্র মারফত জানা যায় এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি কালো পাইভেট গাড়িতে ওড়িশার দিক থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে। 



আর এর পরেই পুলিশের বিশেষ তল্লাশিতে সন্ধ্যা সারে সাতটা নাগাদ গাড়ির সিটের নিচে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। 



এদিকে গাঁজা পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ওই গাড়ি সহ এক ব্যাক্তিকে আটক করেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...