দুটি জলপ্রকল্পের কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
দুটি জলপ্রকল্পের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হবে এবং আগামী ডিসেম্বর মাস থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহের ব্যবস্থা শুরু হবে।
দুটি জলপ্রকল্পের খরচ হবে আনুমানিক ২৫লক্ষ টাকা,
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা জানান পাঁচলা বিধায়ক গুলশান মল্লিক, তিনি আরো বলেন বাংলার উন্নয়নএ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই,
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আবুবক্কার মল্লিক,জেলা পরিষদের সদস্য আলকাশ মুরশেদ, চড়া পাঁচলা পঞ্চায়েতের প্রধান আসমাউল হুসনা, উপপ্রধান কামরুজ্জামান মোল্লা , পাঁচলা পঞ্চায়েতের প্রধান মেহবুব আলম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার রাহুল মন্ডল প্রমুখ।



