আগাছা পরিস্কার কর্মসূচি,শ্যামপুর




আজ  শনিবার গ্রামীণ হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের ডিহি মন্ডল ঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার বেশ কিছু গ্রামে আগাছা পরিস্কারন হলো।


এই পরিস্কারনের কাজে উপস্থিতি ছিলেন ডিহি মন্ডল ঘাট এক নম্বর অঞ্চলের প্রধান দেবব্রত দাস উপপ্রধান সুদীপ কুমার বেড়া সমস্ত পঞ্চায়েত সদস্য ও এলাকার মানুষজনকে নিয়ে এলাকার আগাছা পরিষ্কারের কাজ অনুষ্ঠিত হয়।


উপপ্রধান সুদীপ কুমার বেড়া বলেন দীর্ঘ কয়েক বছর ১০০ দিনের কাজ বন্ধ থাকায় রাস্তার দুই ধারে বন জঙ্গলে ভর্তি হয়ে যায়। 



এতে ডেঙ্গু ম্যালেরিয়া ও বিষাক্ত সাপের উপদ্রব যাতে কমে সেই কথা মাথায় রেখে আমরা গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে এই পরিস্কারন কর্মসূচি চালু করেছি আজকে তার প্রথম দিন আমরা এই পরিষ্কারন আমাদের অঞ্চলের সব জায়গায় করব।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...