স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে হাওড়া জেলার শ্যামপুরের তিনটি জায়গায় কঠিন বর্জ্য ও নিরাপদ নিষ্কাশন ব্যবস্থার উদ্বোধন হলো শুক্রবার।
হাওড়া জেলা পরিষদের পরিচালনায় শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে ২০২২-২৩ অর্থবর্ষে ১৫তম অর্থ কমিশনের আর্থিক সহায়তায় শ্যামপুর পঞ্চায়েতের স্বামী বিবেকানন্দ কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্র,বানেশ্বরপুর ১নং পঞ্চায়েতের আমবেড়িয়ায় ভাগীরথী নির্মল উদ্যান ও বানেশ্বরপুর ২নং পঞ্চায়েতের রূপনারায়ণ নির্মল উদ্যানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক সোমেন পাল, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য,
জেলা পরিষদের সচিব সামসুর রহমান ,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ্য অজয় মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,
শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী,শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামানিক শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত,







