বাড়ি ভাঙচুর , গহনা লুঠ, হুমকি,বোমা বাজি ও মারধরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অপরদিকে অভিযোগ অস্বীকার বিজেপির।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ গতকাল খেজুরি ২নম্বর ব্লকের স্থায়ী সমিতি গঠনের পরে বিজেপি খেজুরি দু'নম্বর ব্লকের পূর্ব ভাঙ্গনমারীতে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িঘর ভাঙচুর করেছে, তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীকে l
মারধর করেছে ,গহনা লুট করেছে হয়েছে এবং গাছ কেটে নিয়ে গেছে, সেই সঙ্গে হলুদ বাড়ি অঞ্চলের দেখালিতে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করেছে বিজেপি, তাকে বর্তমানে কামাদা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দক্ষিণ শ্যামপুরে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে। খিজুরিতে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে।
সম্মিলিয়ে আবারো অশান্ত পূর্ব মেদিনীপুরের খেজুরী।




