মধ্যমগ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সেমিনার



মধ্যমগ্রাম :
 রবিবার সকালে মধ্যমগ্রাম উচ্চ বালক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী কক্ষে হল বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির এবং বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সেমিনার সহ বসে আঁকো প্রতিযোগিতা। 



বারাসত নারায়ণী সুপার স্পেশালিটী হাসপাতালের চিকিৎসক টেকনিসিয়ান সহ বারাসত, মধ্যমগ্রাম নববারাকপুর শাখার আইএমএ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য শিবিরে মানুষ পরিষেবা অংশগ্রহণ করেন।উপস্থিত চিকিৎসক প্রধান শিক্ষিকা দের সন্মানিত করা হয় ।



আয়োজক মধ্যমগ্রাম বাউল ও লোক উৎসব কমিটি, শিক্ষা সংস্কৃতি পরিষদ ও সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। উপস্থিত ছিলেন একঝাঁক বিভিন্ন রোগেরস্পেশালিটীচিকিৎসক,বারাসত কালি কৃষ্ণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, স্হানীয় পুর প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা।বিকেলে রবীন্দ্র স্মারক মঞ্চে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সেমিনারে আলোচনা করেন ডাঃ তপন কুমার বিশ্বাস, ডাঃ কমলিকা সাহা, শিক্ষিকা রিতু মুখার্জি প্রমুখ। আয়োজক সংস্থার অন্যতম উদ্যোক্তা আইনজীবী কমলেশ চন্দ্র সাহা জানান এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সচেতনতায় পরিষেবা পৌঁছে দিতে বিনা ব্যয়ে চিকিৎসা শিবির বিশেষজ্ঞ চিকিৎসক দের তত্ত্বাবধানে।



 ছিল ব্লাড সুগার, ব্লাড প্রেসার, চোখ, গাইনো, দন্ত মেডিসিন পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞ চিকিৎসক দের পরামর্শ।উপস্থিত ছিলেন ডাঃ অপূর্ব পাজাঁ, ডাঃ বুদ্ধদেব বিশ্বাস, ডাঃ এন বি কাঞ্জিলাল, ডাঃ সুজন মন্ডল, ডাঃ হিমাংশু নাহা,ডাঃ পিযূশ কান্তি বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি সঞ্জয় মন্ডল, সমাজসেবী মিহির পাল, বারাসত কালি কৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত প্রমুখ। 



প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ও স্বাস্থ্য শিবির ঘিরে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ ভালো সাড়া ফেলে। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন শংকর দেব, শংকর গাঙ্গুলী,মন্টু দে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...