ব্যাগের মধ্যে হাড়গোড়,মাথার খুলি উদ্ধার,শ্যামপুর

একটি ব্যাগের মধ্যে বেশকিছু মানুষের হাড়গোড় ও মাথার খুলি  উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো । 


ঘটনাটি হাওড়া জেলার শ্যামপুর থানার ডিহি মন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পাশেই থাকা একটি শ্মশানে। শনিবার সকালে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ডিহি মন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের পাশেই থাকা একটি শ্মশান থেকে মানুষের কঙ্কাল এবং হাড় গোড় উদ্ধাদের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে রাস্তার ধারেই ওই শ্মশানে সকালবেলা একটি ব্যাগকে মুখে করে কুকুরকে টানতে দেখে  এবং বস্তার মধ্যে কিছু হাড়গোড় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।



 এরপর এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই গ্রামের চারিপাশের মানুষের ভিড় উপচে পড়ে গ্রাম পঞ্চায়েতের পাশে থাকা এই শ্মশানে। এই ঘটনার জেরে শ্যামপুরের বেলপুকুর মোড়েও তীব্র চঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে একটি থলেতে হাড়গোড় রেখে ইট চাপা দিয়ে গিয়েছে কে বা কারা। ব্যাগেও রয়েছে হাড়গোড়।



পাশেই একটি মানুষের খুলি রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কে বা কারা একটি ব্যাগে করে মানুষের খুলি এবং হাড়গোড় ফেলে দিয়ে গিযেছে কেউ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে নানান জল্পনা।



 পঞ্চায়েতের পাশে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...