নিখোঁজ স্বামীর খোঁজে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন স্ত্রী।




নিখোঁজ স্বামীর খোঁজে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন স্ত্রী। জানা গিয়েছে গত ১৮ই সেপ্টেম্বর ২০২৩ অর্থাৎ সোমবার থেকে নিখোঁজ মোঃ মির্জা নামে বছর ৫৬ এর এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের  ওড়ুয়া গছ গ্রামে। 



পরিবার সূত্রে জানা যায় গত সোমবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে লক্ষীপুর বাজারের দিকে যায়। ঐদিন থেকেই তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রত্যেকের কাছে খোঁজখবর নিয়েছেন। কোথাও খুঁজে পাওয়া যায়নি । অবশেষে কোন কুল কিনারা খুঁজে না পেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী এবং পরিবারের সদস্যরা। তবে ওই নিখোঁজ ব্যাক্তি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ ।



 আমরা চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এবং যাতে এই খবরের জেরে আমরা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাই । পরিবারের সদস্যরা প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যদি কোন ব্যক্তি ওই নিখোঁজ ব্যাক্তি অর্থাৎ মোঃ মির্জা কে দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে যোগাযোগ করার অনুরোধ করেছেন।


আমরা কি একজন নিখোঁজ স্বামীকে বা নিখোঁজ বাবাকে সন্তানদের কাছে এবং তার পরিবারের লোকজনদের কাছে পৌঁছে দিতে একটি করে শেয়ার করতে পারি না, অবশ্যই পারি। ওই পরিবারটির দিকে লক্ষ্য রেখে প্রত্যেকের কাছে অনুরোধ থাকছে অবশ্য ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন যাতে ওই ব্যক্তিকে খুঁজে পেতে সহযোগিতা করে আপনাদের এক একটি শেয়ার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...