লরির ধাক্কায় নিহত,মালদা

আমিরুল ইসলাম,হরিশ্চন্দ্রপুর, মালদা:

 লরির ধাক্কায় প্রাণ গেল একজনের।ঘটনায় জখম আরো এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের কোন এলাকাই। 


ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

 রাস্তায় মৃত দেহ রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম আফতার আলী বয়স ৪৮। বাড়ি,বিহারের আজিমগঞ্জ থানা এলাকায়। 



এদিন চাঁচোল থেকে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেয়। চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের কনুয়াতে পিছনে এক লড়ি দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে। সেখানেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। রাস্তায় মৃতদেহ রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। প্রায় এক ঘন্টা ধরে চলে বিক্ষোভ।



 পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ দেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লরি আটক করেছে পুলিশ তবে লরি চালক পলাতক।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...