আর তারই প্রতিফলন হিসেবে স্কুলের স্টাফ রুমে বিরতি নেওয়ার সময় সেই শিক্ষককেই মারধর ছাত্রের অভিভাবকের এমনই এক ভিডিও ছবি ভাইরাল হলো।
গতকাল সোমবার ঘটনাটি শ্যামপুর থানার অন্তর্গত আমড়দহ অঞ্চলের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে।
শুধু একজন শিক্ষককে নয়,
মারধরের প্রতিবাদ করায় আরও বেশ কিছু শিক্ষকে মারধর করে ওই অভিভাবক সহ কয়েকজন।
এমনই এক নিন্দনীয় দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর সেই ভিডিও হয় ভাইরাল।
স্বভাবতই স্টাফ রুমে থাকা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই ঘটনায় হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ বাজানি বলেন অভিযোগ থাকলে জানাতে পারতেন কিন্তু এভাবে অফিসে গিয়ে মারধর করা ঠিক নয়।
শিক্ষক সমাজের ওপরেই কার্যত দাদাগিরির ছবি ফুটে উঠল এই ঘটনায়।
এমনকি ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে শিক্ষককে কিলচড় ঘুষির পাশাপাশি তাকে লাথি ও মারা হচ্ছে।
বিদ্যালয়ের পক্ষহতে শ্যামপুর থানায় অভিযোগ জানানো হয়, সিসিটিভি ফুটেজ দেখে রাতে পুলিশ দুজন অভিযুক্তকে আটক করেছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ের সামনে প্রহরায় ছিলেন পুলিশ,
বিদ্যালয়ের শুরুতে যথারীতি ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকাগন বিদ্যালয়ে আসেন শিক্ষক শিক্ষিকাগন কালো ব্যাচ পরে ক্লাস বয়কট করেন,যারফলে বিদ্যালয়ে পঠন পাঠন হয়নি।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা মাইক নিয়ে বিদ্যালয়ের সামনে ঘটনার প্রতিবাদ করেন এবং এলাকায় মিছিল বের করলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীগন ও শিক্ষক শিক্ষিকাগন ক্লাস বয়কট করে মিছিলে সামিল হন।
এদিকে অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ দুজনকে আটক করে উলুবেড়িয়া মহকুমা আদালতে পাঠালে অভিযুক্ত দুজনকে ১৪দিনের জেল হেফাজতে পাঠায়।






