ধন্যতুমি বিদ্যাসাগর ধন্য তোমার জ্ঞান
বঙ্গমাতার গর্ভে তুমি ধন্য সু সন্তান
পূর্ব পরিকল্পনা অনুসারে আজকে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে ওনার লেখা আমাদের প্রাণের বই, জীবনের প্রথম বই যার মাধ্যমে আমরা প্রথম অক্ষর পরিচয় করতে শিখি, সেই বই শিশু দের হাতে তুলে দেওয়া হলো.....
10টা ICDS সেন্টারে প্রায় 150জন বাচ্চার হাতে এই বই তুলে দিলাম আমরা কয়েকজন শিক্ষক, আমার সঙ্গে ছিলেন সীতাপুর প্রাথমিক বিদ্যালয়ের TIC Asit Pramanik মহাশয়, ছিলেন রুপাসগোড়ী হাইস্কুলে র ইংরেজি সাহিত্যের শিক্ষক Tanmay Bera মহাশয় ..... অনেকেই এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন.... সবাইকে ধন্যবাদ..... শিক্ষার প্রসার ঘটাতে সবাইকে সম্মিলিত ভাবে চেষ্টা চালাতে হবে......
শিক্ষার প্রসার ছাড়া ব্যাক্তি বা সমাজের অন্ধকার দুর করা সম্ভব নয়.....এই কাজে সহযোগিতা করেছেন শিক্ষক মাসুদ হোসেন মল্লিক, শিক্ষক অনুপম মন্ডল, শিক্ষক সৌমিত্র জানা, শিক্ষক তাপস মন্ডল, শিক্ষক কল্লোল বাগ, শিক্ষাঅনুরাগী শান্তনু মন্ডল...



