অগ্নি নির্বাপক ব্যবস্থার মহড়া, উলুবেড়িয়া




বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে (উলুবেরিয়া -১,হাটগাছা, উলুবেরিয়া  ,হাওড়া) আজ উলুবেরিয়া অগ্নি নির্বাপক দপ্তরের  পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্র -ছাত্রী,অভিভাবক, 



 উৎসাহী এলাকার বিশিষ্ট ব্যক্তি,মিড ডে মিলের রাঁধুনি দের নিয়ে অগ্নি নেভানোর প্রাথমিক পদ্ধতি নিয়ে আলোচনা  অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া অগ্নি নির্বাপক দপ্তরের এর সহ আধিকারিক কুন্তল সামুই  ও সহ কর্মীবৃন্দ ।



 সচেতনতা শিবিরে সহ আধিকারিক কুন্তল সামুই খুব সুন্দরভাবে ছাত্র-ছাত্রীদের সচেতনতার সাথে সাথে বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনি দের রান্নাঘরে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে ও অগ্নি সংক্রান্ত বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে খুব সুন্দর ভাবে বোঝান।



উপস্থিত অভিভাবক ও উৎসাহী ব্যক্তিবর্গ কে বোঝান বাড়িতে ও এলাকায় অগ্নি সক্রান্ত পরিস্থিতি তৈরি হলে কি কি করণীয় ।



এলাকায় অগ্নি সংক্রান্ত ছাড়া বিভিন্ন জরুরি সময়ে ফায়ার ব্রিগেড কিভাবে কাজ করতে পারে বুঝিয়ে দেন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত ছাত্র ছাত্রী , অভিভাবকবৃন্দ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...