আমতায় একইসঙ্গে দুইটি পাশাপাশি স্কুলে চুরির ঘটনা ঘটল সোমবার রাত্রে। সূত্রে মারফৎ জানা গেছে আমতা থানার অন্তর্গত উদং হাই স্কুল ও উদং গার্লস হাই স্কুলে সোমবার রাত্রে অফিস ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। ঘটনা স্থলে আমতা থানার পুলিশ । দুটি স্কুলের দূরত্ব ৫০০ মিটারের মধ্যে হবে । তবে অনুমান এই দুটি স্কুলের চুরি একই দলের। দুটি স্কুলের আলমারি থেকে খোয়া গেছে কয়েক হাজার টাকাসহ বেশ কিছু নথিপত্র।
দুটি স্কুলের মধ্যে উদং হাই স্কুলে সিসিটিভি লাগানো আছে। আর সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে এই দুস্কৃতি দলে রয়েছে বেশ কয়েকজন।
তবে স্কুল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে তাদের কি কি জিনিস খোয়া গেছে। ঘটনাস্থলে আমতা পুলিশ তদন্ত শুরু করেছে।