শ্যামপুরে রক্তদান শিবির




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর



 রাখিবন্ধনের দিনে অনুষ্ঠিত হলো ২৬তম রক্তদান শিবির,শ্যামপুরের কমলপুর অরুনোদয় ক্লাবের উদ্যোগে । বুধবার কমলপুর অরুনোদয় ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে ২২৫জন রক্তদাতা রক্তদান করেন,এবং বহু রক্তদাতা রক্তদান করতে এসে ব্লাডব্যাঙ্কের পর্যআপ্ত পরিকাঠামো না থাকায় হতাশ হয়ে ফিরে যান।



 কলকাতার পিপলস ব্লাড সেন্টারের পক্ষহতে রক্ত সংগ্ৰহ করা হয়। পিপলস ব্লাড সেন্টারের পক্ষহতে জানানো হয় যে তাদের ২২৫জনের রক্ত সংগ্ৰহ করার মতো পরিকাঠামো নিয়ে এসেছেন। 



কমলপুর অরুনোদয় ক্লাবের সম্পাদক পলাশ সামন্ত ও সভাপতি তনুরঞ্জন মাইতি জানান রক্তদান কর্মসূচি সফল করতে এতো বেশি মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব এবং আগামী দিনে আরো বেশি মানুষের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে তুলবে। 



রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কমলপুর গ্ৰামীন হাসপাতালের ডা, সোমেন পাঁজা। প্রতিটি রক্তদাতাকে একটি চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...