বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং একশো দিনের কাজের বকেয়া মজুরি ও বাংলা আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস(গ্রামীণ)এবং হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ(গ্রামীণ)এর যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও ধর্না মঞ্চ অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে।
রবিবার অনুষ্ঠিত উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে ধর্নামঞ্চ ও অবস্থান বিক্ষোভ চলে দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত।ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান,
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর আলি, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ। অপরদিকে একই দাবিতে আমতার অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা,নির্মল মাজী,শ্যামপুর ২নং ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বিদায়ী হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা,কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি জুলফিকার আলী মোল্লা,
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদীপ কুমার বেরা প্রমূখ।




