নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
ভুটভুটি নৌকা এখন একমাত্র তাদের পারাপারের ভরসা |
উল্লেখ্য গত বৃহস্পতিবার অতি বৃষ্টিতে জলের তোড়ে ভেসে আসা কচুরিপানার ধাক্কায় হাওড়া দীপাঞ্চল ভাটোরা সহ হুগলি ও মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্নকারী সাতটি পয়েন্টের পাঁচটি বাঁশের সেতু জলে তোড়ে সম্পূর্ণ ভেসে যায়।
যারফলে হাওড়া জেলার মূল ভূখণ্ডের সঙ্গে হুগলি ও পূর্ব মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।
পাঁচ টি বাঁশের পাটাতন দেওয়া বাঁশের মাচাদিয়ে যাতায়াত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাসিন্দারা বিপদে পড়েযায়।
টাকিপাড়া,কুলিয়া,গায়েনপাড়া, উত্তর ভাটোরা ও দক্ষিণ ভাটোরা এই পাঁচটি বাঁশের মাচা সেতু ভেষে যায়।
আজ শনিবার কুলিয়া ব্রিজ এর বর্তমান অবস্থা
সরেজমিনে পরিদর্শন করতে পৌঁছান কুলিয়া ব্রিজের লড়াইয়ের জনক তথা আতা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র ও হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান |
অসিত মিত্র সহ কংগ্রেসের প্রতিনিধিগন কুলিয়া ব্রিজ দেখার পর বর্তমানে কুলিয়া ব্রিজ নির্মাণকারী সংস্থা ম্যাকিনটস বার্ন লিমিটেড এর অফিসে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে আলোচনা করেন |
আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে ব্রিজের কাজে অর্থের যোগানের কথা |
আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র বলেন অতীতে তার দীর্ঘ সংগ্রামের কথা এই কুলিয়া ব্রিজ নিয়ে বিধানসভা এবং তার বাইরে |
কংগ্রেস নেতা আরো বলেন তৎকালীন সময়ে অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত একবার দীর্ঘদিন আগে কুলিয়া ব্রিজের শুধুমাত্র ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন ।
২০১৩ সালে কুলগাছিয়া এর প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলিয়া ব্রিজের শিলান্যাস করেন ও হাওড়া জেলা পরিষদকে দায়িত্ব দেন এবং ন কোটি টাকা অনুমোদন করেন |
তারপর দীর্ঘদিন একটি টাকার কাজ না হওয়াতে ২০২১ সালে ঠিক বিধানসভা নির্বাচনের আগে কাশমালি ফুটবল গ্রাউন্ডে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্যের উপস্থিতিতে আজকের আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল অর্থ দপ্তরের লিখিত অনুমোদন দেখান ২৩ কোটি ৫২ লক্ষ টাকা কুলিয়া ব্রিজের জন্য |
তারপর আবার কিছু না হওয়ায় ঠিক ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল রাজ্যের পূর্তমন্ত্রী শ্রী পুলক রায় মহাশয় কে দিয়ে আবার শিলান্যাস করেন |
বর্তমানে ব্রিজের কাজ অত্যন্ত ঢিলে গতিতে চলছে | আজকে আবার নির্মাণ সংস্থার অফিসাররা অর্থের যোগানের কথা বলেন |
কংগ্রেস নেতা অসিত মিত্র বলেন অবিলম্বে কুলিয়া বীজের প্রকল্পে অর্থের যোগান দিতে হবে এবং দ্রুত বীজের কাজ শেষ করে, দীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট কে লাঘব করতে হবে এবং দ্বীপ অঞ্চলকে উন্নয়নের মানচিত্রে এগিয়ে দিতে হবে |







