৪০ দিনের রুদ্ধশ্বাস অভিযান
অবশেষে অপেক্ষার অবসান। ভাসতে ভাসতে চাঁদে পৌঁছাল ল্যান্ডার বিক্রম। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে জানান দিল ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির বিশালতা।
গত ১৪ জুলাই ঠিক দুপুর ২ট ৩৫ মিনিট। ইতিহাস গড়ার পথে প্রথম পা বাড়িয়েছিল চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চাঁদের উদ্দেশে উড়ে গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই মহাকাশযান। দিনরাত এক করে, খাওয়া-ঘুম ছেড়ে একে একে ৪০ দিন কাটিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
নজর রাখেছিলেন চন্দ্রযান-৩-এর গতিবিধির ওপর। ইতিহাস তৈরির মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবেন বলে অপেক্ষায় ভারতবাসী । অবশেষে অবসান হল সেই অপেক্ষার। ভাসতে ভাসতে চাঁদের বুকে পা রাখলো চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত।
চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ভারত জুড়ে উৎসবের আমেজ। আবেগে ভাসছেন ইসরোর বিজ্ঞানীরা।
তৃতীয় বিশ্বের দেশের চোখ টাটিয়ে দেওয়া সাফল্যে শুভেচ্ছা বার্তা আসছে প্রথম বিশ্বের দেশগুলি থেকেও।





