যুব কংগ্রেসের উদ্যোগে রাখীবন্ধন, উলুবেড়িয়া




আজ ৩০শে আগস্ট ২০২৩, বুধবার উলুবেড়িয়ার দক্ষিণ কেন্দ্র যুব কংগ্রেসের সভাপতি প্রলয় মন্ডলের ঐকান্তিক প্রয়াসে পালিত হল "সম্প্রীতির রাখীবন্ধন"।


১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে রাখিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ।



 ১৯০৫ সালের ২০ জুলাই ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের কথা ঘোষণা করে। জানানো হয়, এই আইন কার্যকরীর হবে ১৯০৫-এরই ১৬ অক্টোবর, বাংলার ৩০ আশ্বিন। সেই সময়ে  ধর্ম বর্ণ নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয়। 



ঠিক হয়, ওই দিন বাংলার মানুষ পরস্পরের হাতে বাঁধবেন হলুদ সূতো। এই দিনকে মিলন দিবস হিসেবে পালন করা হয়। কবিগুরু এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করার ডাক দেন। বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ।



এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণ ক'রে আজ ৩০ আগস্ট ২০২৩ "সম্প্রীতির রাখিবন্ধন" পালিত হয় উলুবেড়িয়া গরুহাট মোড়ে।



 এই মহতী উদ‍্যোগকে সফল করতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ রিভু সান্যাল, INTUC নেতা বাবলু মোল্লা, কংগ্রেস নেতা সেখ দেলশান, 



বিগত পৌরসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা সমরেশ দেঁড়ে, কংগ্রেস নেতা গোলাম রসুল, যুব কংগ্রেস নেতা সেখ এমদাদুল রহমান ও সেখ লাহাবুদ্দিন সহ একঝাঁক কংগ্রেস নেতৃবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...