যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর প্রতিবাদে উলুবেড়িয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার পর উলুবেড়িয়া কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে উলুবেড়িয়া থানার কাছে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিলে র্যাগিং-এর শিকারে রহস্যজনক ছাত্রমৃত্যু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা ও প্রমাণ লোপাটের চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,
জেলা গ্ৰামীন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান,যুব নেতা সেখ আকবর হোসেন,ছাত্রর পরিষদ নেতা অনুপম হালদার সহ আরো অন্যান্য।






