রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির



ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্মদিবসের অনুষ্ঠান যথাযোগ‍্য মর্যাদাসহকারে পালিত হয় জাতীয় ও দলীয় পতাকাত্তোলন এবং শহীদবেদিতে মাল‍্যদানের মাধ‍্যমে। এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান। 



রক্তদান করলেন রাজীব অনুরাগী ৩৫ জন কংগ্রেসী সহযোদ্ধা। একবিংশ শতাব্দীর স্বপ্নদ্রষ্টা ভারতে কম্পিউটার প্রযুক্তির স্থপতি ও ভারতের নবীনতম প্রধানমন্ত্রী শহীদ বীর রাজীব গান্ধীর স্মৃতিতর্পন করলেন আজকের অনুষ্ঠানের অতিথিবর্গ যথা শুভঙ্কর সরকার, শ্রীমতি কৃষ্ণা দেবনাথ,


 তপন আগারওয়াল, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্ঘ্যগণ, উপপ্রধান টি.কে. ২নং অঞ্চলের ওইদুর মল্লিক, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবিনা বেগম, মহিলা কংগ্রেসের সাবিনা পারভিন,


 উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট প্রলয় মন্ডল, কিষাণ কংগ্রেসের জাহিদুল ইসলাম, ৫০ জন মহিলা নেতৃবৃন্দ।



 উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস‍্য তাপস কোদালি, শ্রমিক সংগঠনের নেতা বাবলু মোল্লা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান আলম দেইয়ান ও পঃবঃ প্রদেশ কংগ্রেসের সদস্য বিশ্বজিৎ মেউর প্রমুখ নেতৃবৃন্দ।



 সবশেষে মহকুমা হাসপাতালের রোগীদের মধ‍্যে ফলবিতরণ করা হয়।


 অপরদিকে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামপুর বিধানসভা কেন্দ্র শশাটি তে একটি রক্তদান শিবির ও পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয়ী ও বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 



শ্যামপুর বিধানসভা নির্বাচন কেন্দ্রের জাতীয় কংগ্রেস সভাপতি  আতিয়ার খান মহাশয়ের নির্দেশ মতো এবং শশাটি অঞ্চল  কংগ্রেসের ব্যবস্থাপনায় |



 উক্ত সবাই উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির বর্ষিয়ান সম্পাদক শেখ আবুল কালাম, শিক্ষারত্ন প্রাপ্য শিক্ষক শ্রী অরুণ পাত্র, বর্ষিয়ান নেতা সমর রায় চৌধুরী ও শশাটি অঞ্চল কংগ্রেস সভাপতি তাপস মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...