বজ্রপাতে মৃত্যু,জগৎবল্লভপুর

মাঠের দু দিকে দুটি দেহ পরে আছে। তারা স্বামী - স্ত্রী । একজন মৃত আর একজন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। বৃহস্পতিবার দুপুরে আগুন ছিটকে এলো তাদের শরীরে । যে বজ্রপাতের আগুন কেড়ে নিল সেই আদিবাসী পরিবারের চিরদিনের হাসি। ঠিক কি হয়েছিল?



  হাওড়ার    জগৎবল্লভপুরে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের।নাম লক্ষ্মী মুন্ডা (৩১)।বাড়ি নবাসনে। বৃহস্পতিবার দুপুরে ঝড় বৃষ্টির সময়ে মাঠে কাজ করছিলেন লক্ষ্মী।সেই সময়ে বাজ পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনা প্রসঙ্গে শঙ্করহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ বরকততুল্লা জানান, স্বামী স্ত্রী দুজনে ধান রুইতে মাঠে গিয়েছিল । কাজ সেরে তারা বাড়ি ফিরছিল। সেই সময়  হঠাৎ বাজ পরতে দুজনেই মাঠে ছিটকে পরে। ঘটনাস্থলেই লক্ষী মুন্ডা মারা যান। 



তার স্ত্রী অজ্ঞান হয়ে পরে যান। দুজনকেই জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। লক্ষী মুন্ডাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। তার স্ত্রীর শরীরের অবস্থা এখন কিছুটা ভাল। তার মাথায় কিছুটা ব্যথা আছে। তিনি বলেন এদের পাশে থাকতে পঞ্চায়েত,  চিকিৎসকরা,  বিডিও ও বিধায়ক যথাযথ ব্যবস্থা নিয়েছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...