পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আল হাবিব ব্যাঙ্কিং পরিষেবা, উলুবেড়িয়া




গ্ৰামীন এলাকায় পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়নে আল হাবিব নিধি লিমিটেড, সম্পূর্ণ সুদমুক্ত ইসলামিয়া ব্যাঙ্কিং পরিষেবা ।



 ২০২২সালে ১৪ই আগষ্ট কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে উলুবেড়িয়া ১নং ব্লকের কুলগাছিয়া মানিকপুরে আল হাবিব নিধি লিমিটেড ইসলামিয়া ব্যাঙ্কিং পরিষেবা চালু হয়। 



প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবার জন্য ৫০টি এ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়,এ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব ত্বহা সিদ্দিকী, 




এ ছাড়াও একবৎসরের ব্যাঙ্কিং পরিষেবার প্রথম বর্ষ উপলক্ষে ৬০০০গ্ৰাহকদের বিভিন্ন ধরনের পুরষ্কারে ভূষিত করা হয়। উল্লেখ্য আল হাবিব ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে প্রায় ৩০০০ প্রান্তিক সাধারণ পিছিয়ে পড়া মানুষের মধ্যে সম্পূর্ণ বিনাসুদে ঋনদান কর্মসূচি সফল ভাবে চালু করা হয়েছে বলে জানান সংস্থার ম্যানেজার সেখ সাবির আলী। 



এক বিশেষ সাক্ষাৎকারে সংস্থার কর্ণধার সেখ রাহির আলী বলেন অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আল হাবিব ব্যাঙ্কের পরিষেবা একবৎসর পূর্ণ হলো,এক বৎসরের মধ্যে ৬০০০গ্ৰাহক ও তার মধ্যে প্রায় ৩০০০জনকে সম্পূর্ণ বিনাসুদে ঋনদান কর্মসূচি সফল করা সম্ভব হয়েছে, 



প্রথম বর্ষপূর্তিতে ৫০টি এ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়েছে এবং আরো বেশি করে পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...