শ্যামপুরের বাছরী পঞ্চায়েতের বোর্ড গঠন




শ্যামপুরের বাছরী পঞ্চায়েতের বোর্ড  গঠন অনুষ্ঠিত হলো। 



বৃহস্পতিবার বিকেলে বাছরী পঞ্চায়েতের ২৫জন নির্বাচিত সদস্য সদস্যাদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন অনুষ্ঠিত হয়।



 উল্লেখ্য বাছরী পঞ্চায়েতের মোট ২৫টা সীটের মধ্যে তৃণমূল কংগ্রেস ২০জন, বিজেপির ৩জন,



 সিপিএমের ১জন, জাতীয় কংগ্রেসের ১জন নির্বাচিত হন। 



আজ বৃহস্পতিবার পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় সকলেই উপস্থিত ছিলেন



 এবং ধ্বনি ভোটে পঞ্চায়েতের প্রধান হিসেবে শ্যামসুন্দর মেটিয়া এবং উপপ্রধান হিসেবে তাপসী দোলুই নির্বাচিত হন। 



পরে বাছরী পঞ্চায়েতের পাশে বাজারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিজয় সভা অনুষ্ঠিত হয়, বিজয় সভায় উপস্থিত ছিলেন বিদায়ী জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, 



বিদায়ী শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...