নিজস্ব প্রতিবেদক,
বুধবার কলকাতা মুখী একটি মালবাহী জাহাজ বিপরীত দিক থেকে আসা অপর একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে নদীর চড়ে আটকে পড়ে ।
ঘটনাটি ঘটেছে শ্যামপুরের ৫৮গেটের অদুরে পূর্ব বাসুদেবপুরে।
সিঙ্গাপুরের মালবাহী জাহাজ টি হলদিয়া থেকে কলকাতার উদ্যেশে যাওয়ার সময় সকাল ১১টা নাগাদ যান্ত্রিক ত্রুটির ফলে ভাগীরথী নদীর তীরে আটকে যায়।
খবর জানাজানি হওয়ার পর জাহাজ দেখতে বহু মানুষ নদীর তীরে জমায়েত হয় , ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ,
মানুষের ভিড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।






