সম্পত্তির বিবাদে অগ্নিসংযোগ,শ্যামপুর




পুরাতন সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ।
বিবাদের জেরে এবার শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তাল হয়ে উঠলো হাওড়ার শ্যামপুর এক ব্লকের বেতবেড়িয়া গ্রাম। 



জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতে শাসক দলের রাশ নিয়ে নির্বাচনের আগে থেকেই  গোষ্ঠী কোন্দল চলছিল।



ফল ঘোষনার পরেই দলের লাগাম নিয়ে দু পক্ষের দড়ি টানাটানি শুরু হয়। বৃহস্পতিবার রাতে কটুক্তিকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এলাকা।দু পক্ষই এক অপরের উপর আক্রমন করে। একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।রাতের অন্ধকারে রনক্ষেত্র হয়ে ওঠে এলাকা। 



ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতে।খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ ও রাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় উত্তেজনা থাকায় চলছে কেন্দ্র বাহিনীর টহলদারি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...