দলবিরোধীদের জায়গা নেই: দেবাশীষ বন্দোপাধ্যায়




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া 




 ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হাওড়া গ্রামীণের সর্বত্রই সবুজ আবির উড়বে বলে দাবি করলেন হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফলেই তৃণমূল কংগ্রেস জিতবে পঞ্চায়েতে নির্বাচনে । 



 রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প  আরও তরান্বিত করতে মানুষেরা তৃণমূলকেই ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবে। আগামী ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তৃণমূলের পক্ষে যাবে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উলুবেড়িয়ার ধুলাসিমলায় এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন হাওড়া গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।



 তিনি বলেন বিরোধীরা সব জায়গায় প্রার্থী দিতে পারেনি । ওরা টিভিতে, ফেসবুকে আছে, বাস্তবে নেই,। হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় আরো বলেন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী দলের নির্দেশ অমান্য করে নির্দল বা অন্যান্য দলের সঙ্গে যুক্ত তাদের জন্য চিরকালের মতো তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ। 


 এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাবিবুর রহমান, তৃণমূল যুব কংগ্রেসের সেখ আকবর হোসেন,মাসানুর রহমান প্রমুখ। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...