ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারে জমজমাট উলুবেড়িয়া, মঙ্গলবার উলুবেড়িয়ার সমরুক বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়।
রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন আগামী আট মাসের মধ্যে এলাকায় প্রতিটি বাড়িতে পানীয় জলের পরিষেবা তেমন পৌঁছে দেওয়া হবে
তেমনি সর্বপ্রথম বাম, বিজেপি ও আই এস এফের নেতাকর্মীদের বাড়িতে আগে পরিষেবা দেওয়া হবে। মন্ত্রী আরো বলেন রাজ্যের তৃণমূল সরকার যখন দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দিয়ে পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করছে তখন বিরোধীদল পঞ্চায়েত ভোট পন্ড করার জন্য হাইকোর্টের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরো বলেন ফুরফুরা শরীফের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন "ধর্মীয় ব্যআক্তইদএর শ্রদ্ধা করি কিন্তু ধর্মের নামে রাজনীতি করবেন না"।
উল্লেখ্য গত শনিবার আই এস এফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সমরুক বাজারে জনসভা করেছিলেন।
অপরদিকে শ্যামপুরের খাড়ুবেড়িয়া বাজারে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক তথা হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুনাভ সেন, জুলফিকার আলী মোল্লা প্রমুখ।






