সুবল গোপ ,উত্তর দিনাজপুর
মনিপুর রাজ্যের শান্তি কামনায় চোপড়ার সুভাষ নগর ক্যাথলিক আশ্রমের পক্ষ থেকে সর্ব ধর্মীয় শান্তি পদ যাত্রা । মঙ্গলবার এই পদযাত্রা চোপড়া ক্যাথলিক আশ্রম থেকে শুরু করে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে কালাগছ চোপড়া হয়ে পুনরায় ক্যাথলিক আশ্রমে সমাপ্ত করা হয় ।
এই শান্তি পদ যাত্রার পরিচালনায় অংশ নেন চোপড়া ক্যাথলিক আশ্রমের ফাদার মার্কুস মার্ডি । এছাড়াও সহযোগিতায় ছিলেন জাকেরিয়াস লাকড়া, জয় মিঞ্জ হিন্দু ধর্মীয় পুরোহিত যামিনী চক্রবর্তী প্রমুখ। এদিনের শান্তি পদ যাত্রায় মনিপুর রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার উপরে প্লে কার্ড সহ প্রায় তিন শতাধিক সর্ব ধর্মীয় মানুষ অংশগ্রহণ করেন । শান্তি পদযাত্রা শেষে চোপড়ার ক্যাথলিক আশ্রমের ফাদার বা খ্রিস্টান ধর্মীয় পুরোহিত মার্কুস মার্ডি তার বক্তব্যে মনিপুর রাজ্যের শান্তি কামনা করেন ।
জাকেরিয়াস লাকরা এবং জয় মিনজ জানান , আজকে আমরা চোপড়ার সর্ব ধর্মীয় মানুষ মিলে মনিপুর রাজ্যের মানুষের শান্তি কামনায় শান্তি পদ যাত্রার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় ঈশ্বরের নিকট প্রার্থনা করেছি ।

