সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত-৩




সেখ সামসুল, বীরভূম


সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে মৃত- ৩ জন,অসুস্থ ১জন  বীরভূমের কাঁকড়তলায়।

 এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল বীরভূমের হজরতপুর হুটুপাড়ায় তিন জনের প্রাণ গেল বেঘোরে। ঘটনাটি বীরভূম জেলার হজরতপুর গ্রামে।স্থানীয় সুত্রে জানা যায় কাঁকরতলা থানার হজরতপুর গ্রামের সনাতন ধীবরের বাড়িতে পায়খানার সেপটিক ট্যাংক পরিষ্কার করার উদ্দেশ্যে দুজন শ্রমিক সহ বাড়ীর মালিক সেফটিক ট্যাঙ্কের ঢাকনা খোলার সময় দূর্ঘটনাটি ঘটে। নির্মাণ শ্রমিক স্বপন বাদ্যকর(৪৬) ম্যানহোল খোলা মাত্র গ্যাসে অজ্ঞান হয়ে গিয়েই প্রথমে চেম্বারের মধ্যে তলিয়ে যায়।তাকে দেখতে গিয়ে আবার বাড়ির মালিক সনাতন ধীবর (৪৯)সেও তলিয়ে যায়।এরপর নির্মাণ শ্রমিকের সহকারী কর্মী অমৃত বাদ্যকর (৩২) ও টর্চের আলো জ্বেলে দেখতে গিয়ে সেও চেম্বারে তলিয়ে যায়।পরবর্তীতে মুন্দিরা গ্রামের আকাল বাগ্দীকে দড়ি বেঁধে সেফটিক ট্যাঙ্কে নামাতে গেলে সেও গ্যাসে অজ্ঞান হয়ে গেলে তড়িঘড়ি তুলে নিয়ে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। খবর পেশে ছুটে আসেন তৃনমুল নেতা স্বপন সেন। শেষ খবর পাওয়া পর্য্যন্ত স্থানীয়রা জানান আকাল বাগ্দী সুস্থ আছেন। মুহুর্তের মধ্যে কোনো কিছু বোঝার আগেই পরপর তিনজনের তলিয়ে যাওয়া এক বিষ্ময়কর ব্যাপার হয়ে দাঁড়ায়।মর্মান্তিক দূর্ঘটনার খবরে এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়ে।



এলাকায় নেমে আসে শোকের ছায়া।খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন সহ দমকল বিভাগে।খবর পেয়ে ডিএসপি ক্রাইম মোহতাসিম আক্তার, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মন্ডল, স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে দমকল বিভাগের লোকজন এসে মৃতদেহ গুলি উদ্ধার করে।এরপর স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ গুলি সিউড়ি মর্গে পাঠানো হয় বলে সূত্রের খবর।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...