বনমহোৎসবে বৃক্ষ দত্তক, উলুবেড়িয়া




বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে উলুবেড়িয়া ১নং ব্লকের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ( মংরাজপুর, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া),



প্রাক্তন ছাত্র-ছাত্রী,পরিবেশ প্রেমী মানুষ ও হাটগাছা -১ নং অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ে ফলের গাছ "দত্তক" দেওয়া হলো। 



বৃহস্পতিবার এই কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন বিদ্যালয়ের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন-আমতার একটি  স্বেচ্ছাসেবী সংস্থা ও নিজের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে ফলের গাছ দিয়ে সহযোগিতা করেছেন গঙ্গাধরপুর আনন্দধারা সেবাদলের সদস্য অয়ন মাজি।



 প্রধান শিক্ষক রাজদূত সামন্ত আরও জানান -আজ ৪০জন প্রাক্তন ছাত্র-ছাত্রী ,২০ জন পরিবেশ প্রেমী মানুষ ও হাটগাছা-১নং অঞ্চলের ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ফলের গাছ দত্তক দেওয়া হয়েছে। তিনি আরও বলেন"-বিদ্যালয়ের ১৮১টি শিশুর প্রত্যেকের নামে একটি করে গাছ আছে। 



শিশুরা তাদের নামাঙ্কিত প্রতিটি গাছ সারা বছর যত্ন সহকারে পরিচর্যা করে। একমাসে যতগুলো শিশুর জন্মদিন থাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে সেই সংখ্যক শিশুর জন্মমাস পালন করা হয় তাদের নামাঙ্কিত গাছের সাথে।



 কিন্তু এতদিন কোনো ভাবেই বিদ্যালয় পরিসরের বাইরে সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে গাছ লাগানো ও তার পরিচর্চা করে পরিণত গাছ করার উপায় খুঁজে না পেয়ে ,স্থির করা হয় এবছর থেকে প্রতিবছর "বান মহোৎসবে"ফলের গাছ দত্তক দেওয়া হবে। এর ফলে বিদ্যালয়ের পরিসরের বাইরেও সঠিক রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে বিদ্যালয়ের উদ্যোগে সবুজায়ন ঘটানো সম্ভব হবে। 



একটি করে ফলের গাছ পেয়ে প্রাক্তন ছাত্র -ছাত্রী ,অভিভাবক, গ্রামবাসী বৃন্দ,অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ খুশি মনে বিদ্যালয়ের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...