১৪ ঘন্টা জালে জড়িয়ে থাকার পর অবশেষে পরিবেশ কর্মীদের তৎপরায় উদ্ধার গোসাপ
শ্যামপুর টু,
ঘটনাটি ঘটেছে শ্যামপুর দু'নম্বর ব্লকের সোসাইটি অঞ্চলের সুলতানপুর গ্রাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার মানুষের চোখে পড়ে একটি গোসাপ লাইলনের জালে আটকে রয়েছে এলাকার বাসিন্দা সায়ন প্রামাণিক ও শুভম সাউ গোসাপটিকে জাল থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও তারা ব্যাহত হয়।
আজ শুক্রবার সকালে এলাকার বাসিন্দা সায়ন প্রামাণিক ও শুভময় সাউ। ওয়াইর্ল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অভিক মাইতিকে খবর দেয়।
অভিক মাইতি খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিতি হয়। কিছুক্ষণ চেষ্টার পরে গো সাপটিকে জাল থেকে ছারিয়ে মুক্ত করে পরিবেশ কর্মীরা।
পরিবেশ কর্মী ও অভিক মাইতি বলেন গোসাপ ১৯৭২ সালে ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী সিডিউল 1- এ অন্তর্ভুক্ত।
এদের হত্যা করা, বা অন্য প্রাণীকে ধরা, পোষা, বন্দি করা, কেনাবেচা করা, খাওয়া, ইত্যাদি বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
কিছুক্ষণ পরে গো সাপটিকে নিকটবর্তী জঙ্গলে মুক্ত করে দেয়া হয়।



