বিজেপি কর্মীর বাড়িতে আগুন, আমতা




আমতা বিধানসভার আমতা দুই ব্লক জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে বিজেপি প্রাথী হওয়ার অপরাধে দুই বিজেপি প্রার্থী ও আরো কয়েকজন বিজেপি নেতা সহ কর্মী সমর্থকদের ঘরে বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতি। 



ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিকে রাতেই ঘটনস্থলে এসে পৌঁছায় জয়পুর থানার পুলিশ।



 পরে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে বিজেপি হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব। 



জানা গেছে ঘটনার জেরে প্রায় ছয়টি বাড়ি সম্পূর্ন ভাবে ভস্মিভূত হয়ে গেছে। 



এদিকে স্থানীয়দের মধ্যে আস্থা ফেরাতে শুক্রবার সকালে কাঁকরোল গ্রামে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...