বন্ধুর হাতে খুন, উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুর




রাইমা রহমান, উলুবেড়িয়া 




বাইরের রাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন হলেন অপর বন্ধু। আর খুনের সেই ভিডিও ইতিমধ্যে হয়েছে ভাইরাল। সূত্র মারফত জানা যায় উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুরের সাত যুবক ,গত রবিবার জরির কাজের জন্য যায় কেরলের এরনাকুলামে। পরিবার সূত্রে জানা যায় ট্রেনের মধ্যে বন্ধুদের মধ্যে নাকি বচসা হয়েছিল ।ট্রেন থেকে মঙ্গলবার বিকালে নামে তারা। আরে বচসার জন্য আসাদুল ও জাকির কে একটি ঘরের মধ্যে থাকতে দেয় রাতে । 



কিন্তু সেখানে নামার পর রাতে শেখ জাকির হামলা চালায় শেখ আসাদুলের উপর, এবং সেখানেই মৃত্যু হয় আসাদুলের। আর এই ঘটনা ফোন মারফত সকালে জানতে পারে আসাদুলের পরিবার। এদিকে এলাকার মিশুখে ছেলের এহেন পরিনতিতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। 




 এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে পরিবারের ছেলের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃত আসাদুলের মা, স্ত্রী ও পাড়া প্রতিবেশীরা। 



আজ বৃহস্পতিবার মৃত আসাদুলের দেহ বাড়িতে ফিরতেই ওঠে এলাকায় কান্নার রোল বহু মানুষের ভিড় জমে যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...