শনিবার সন্ধ্যায় উলুবেড়িয়ার সমরুক বাজারে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন,
তিনি আরো বলেন লক্ষীর ভান্ডারে মাকে দেওয়া হচ্ছে ৫০০টাকা অথচ ছেলেকে চাকরি কিনতে হচ্ছে ২০লক্ষ টাকায়।
নওসাদ সিদ্দিকী আরো বলেন রাজ্যের এতো প্রভুত উন্নতি সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানানভাবে অত্যাচার করা হচ্ছে।
বহিরা পঞ্চায়েতের দামোদরপুরে ও জনসভা অনুষ্ঠিত হয়।
এই সভায় আরো উপস্থিত ছিলেন আই এস এফের হাওড়া জেলা সম্পাদক ডা, আফতাব উদ্দিন,রাজীব আলী লষ্কর প্রমুখ।





