গ্রামীণ হাওড়া জেলার দুই হোমে এখন খুশির আবহাওয়া আর এই দুই হোম হলো জয়পুর থানার অন্তগত চিরনবীন হোম ও উলুবেড়িয়া থানার অন্তগত আশা ভবন সেন্টার।আর কিছুদিনের মধ্যে স্পেশাল অলিম্পিকের ওয়ার্ল্ড সামার গেমস জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৭ই জুন ২০২৩ থেকে আগামী ২৫শে জুন ২০২৩ তারিখ অবধি আর সেই টুর্নামেন্টে বিভিন্ন ইভেন্টে ভারতীয় দল সুযোগ পেয়েছে আর ভারতীয় দলের বিভিন্ন ইভেন্টে আশা ভবন সেন্টার ও চিরনবীন হোমে থেকে ৮জন অ্যাথলিট সুযোগ পেয়েছে পাশাপাশি চিরনবীন হোমের খেলার প্রশিক্ষক সীমা বেরা এবং আশা ভবন সেন্টারের খেলার প্রশিক্ষক ললিতা নাগ দেব এবং তমাল চ্যাটার্জি এই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পেয়েছেন আর এই সুযোগ পাওয়াতে দুই হোমের আবাসিকা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বাধ ভেঙে পড়ছে।আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই বলেন,"আমাদের আবাসিকাদের যথেষ্ট পরিশ্রমই আজকে এই জায়গায় দাড় করিয়েছে,আমাদের হোম থেকে এতজন একসাথে যাবে তা আমি কোনদিনই ভাবতেই পারিনি,এদের সুযোগ পাওয়াতে আমি খুব খুশি।
আশা ভবন সেন্টারের হোম সুপার অরুনিমা জাশু মহাশয়া বলেন,"আজকে আমাদের ৫জন আবাসিকার কঠোর পরিশ্রমই আজকে এই জায়গায় দাড় করিয়েছে" পাশাপাশি ওই হোমের খেলার ২জন প্রশিক্ষককেও অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিকে চিরনবীন হোমের সাধারণ সম্পাদক তন্ময় সাউ খুব খুশি,তিনি বলেন যে,"আমাদের আবাসিকারা ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করবে এটাই আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়,আমার বিশ্বাস সেরাটা দিয়ে এরা ফিরবে"।
চিরনবীন হোমের খেলার প্রশিক্ষক সীমা বেরা বলেন"আমাদের কন্যারা নিয়মিত যেমন খেলাধূলাটাও তার সাথে নিয়মিত ভাবে পড়াশোনাটাও মনযোগ সহকারে করে"।

