পঞ্চায়েতের প্রাক্কালে গন্ডগোল




পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ও  আই এস এফের সংঘর্ষ  হাওয়ার জগৎবল্লভপুরের ইছানগরীতে| রাতভর চলে ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাংচুর আহত কমপক্ষে ২০জন | ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী । বেশ কিছু বাইক ভাংচুর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে আই এস এফ কর্মীরা ওই এলাকার একটি মাঠে নির্বাচনে মিটিং করছিলেন  শুক্রবার সন্ধ্যায় ।  



কারণ  শনিবার  স্কুটিনি নিয়ে এবং ভোট পরিকল্পনা নিয়ে মিটিং করছিলেন কি এস এফ কর্মীরা। অভিযোগ তাদেরই মিটিং বন্ধ করার জন্য শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে আক্রমণ করে বলে অভিযোগ। তবে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিযোগ এখানে কিছু দুষ্কৃতী জমা হয়েছিল।  দুষ্কৃতী মূলক কার্যকলাপের জন্য অবশেষে তাদের হাতে ধরা পড়ে পালাবার চেষ্টা করে এবং ওরাই বোমা ছোড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসলে তারা রনে ভঙ্গ দিয়ে পালাতে বাধ্য হয়।  



  এ সম্পর্কে হাওড়ার জগৎবল্লভপুুর এর আই এস এফের দায়িত্বে থাকা সাবির আহমেদ জানান, "আমরা ভোট পরিকল্পনা নিয়ে মিটিং করছিলাম "। এখানে সব আইএসএফ এর প্রার্থীরা ছিল। কিন্তু কিছু দুষ্কৃতী এসে আমাদের উপর হামলা করে। আমাদের বাইক ভাঙচুর করে। এই ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হন। ওরা শাসক দলের লোকজন বলে মনে হয়, আমরা আতঙ্কিত বলে তিনি জানান । এদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নিজেদের উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে। এক তৃণমূল কর্মী বলেন আইএসএফ এই জায়গাটাকে ভাঙ্গড়ে পরিনত করতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। জগৎবল্লভপুর কেন্দ্র আই এন টি টি এউ সির সভাপতি তপন চ্যাটার্জি জানান,"আইএসএফ কর্মীরা বহিরাগত লোক নিয়ে এসে  এখানে বোমা বাঁধছিল" । তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আমরা বাধা দিলে ওই বহিরাগতরা আমাদের দিকে বোমা ছোঁড়ে। নির্বাচনে সন্ত্রাশের যে অডিযোগ তুলছে বিরোধীরা । তাহলে দু লক্ষ পনেরো হাজার নমিনেশন জমা পরতো না। আমরা প্রথম চারদিন নমিনেশন জমা দিইনি । বিরোধীরা নমিনেশন জমা দিয়েছে। আমরা চাই বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্ৰহন করুক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...