নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চাম্পিয়নশিপে ভারতীয় দল অংশগ্রহণ করেছিল।এই খেলায় হাওড়া জেলা থেকে শিখা হাজরা, সম্প্রিতি চ্যাটার্জী , সুপ্রিয় খাটুয়া এবং জিষ্ণু ভট্টাচার্য্য অংশগ্রহণ করেছিল। এদের বাড়ি হাওড়ার আন্দুলে।
এই খেলায় open girls team kumite তে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করে এবং হাওড়ার মেয়ে শিখা হাজরা স্বর্ণপদ অর্জন করে এবং সম্প্রিতি চ্যাটার্জী ২০kg girls kumite তে তৃতীয় স্থান অধিকার করে এবং সুপ্রিয় খাটুয়া open Individual kata event এ তৃতীয় স্থান অধিকার করে এবং জিষ্ণু ভট্টাচার্য্য Below 18yrs boys kumite তৃতীয় স্থান অধিকার করে। জানা গিয়েছে এই খেলায় বাংলাদেশ, ভুটান, গ্রিস,নেপাল ,
ভারতবর্ষ এবং আরও অন্যান্য দেশ অংশগ্রহণ করে ছিল ।
এই খেলায় ভারতবর্ষ First Runner up হয়েছে।




