বীরশিবপুর শক্তি সংঘের রক্তদান শিবির




আজ ২৫শে জুন, ২০২৩। বীরশিবপুর শক্তি সঙ্ঘের পরিচালনায়, উলুবেড়িয়া ব্লাডব্যাঙ্কের সহযোগিতায় ১১তম বর্ষে ১৬ মহিলা সমেত মোট ১১০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন ও ১০জন দুস্থ থ্যালাসেমিয়া রোগীকে সার্বিকভাবে সাহায্য করা হল।। 



আজ এই কর্মযজ্ঞে আলোকিত করেছিলেন- বৃন্দাবনপুর বানিবন শ্রীরামকৃষ্ণ মন্দিরের মহারাজ অনাহত নন্দ জি,



  প্রেসিডেন্সি ইউনিভার্সিটি  অধ্যাপক কৌশিক প্রামাণিক মহাশয়, বিশিষ্ট পরিবেশকর্মী মাননীয় জয়িতা কুন্ডুকুন্তী মহাশয়া, 



সারা ভারত সাইকেলে করে অভিযানের কান্ডারী প্রিয়জিত খান মহাশয়, ন্যাশনাল যোগব্যায়াম চ্যাম্পিয়ন উলুবেড়িয়ার হাটগাছার  সনৎ পাখিরা মহাশয়, হাওড়া যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি শুভ্রদীপ ঘোষ, মহেশপুর অঞ্চলের মাননীয়া সুলতানা বেগম মহাশয়া ও ইচ্ছে করে বাড়মো্ংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা ও গ্রামের গুনী ব্যক্তিরা।।



কোভিড ভীতি কাটিয়ে উঠে    16 জন মহিলা এবং 94 জন পুরুষ, তথা মোট 110 জন ( 32 জন রক্তদাতা বাদে, যাদের বিভিন্ন কারণে রক্ত নেওয়া হয়নি) স্বেচ্ছায় রক্তদান করলেন আজ।  
এই রক্তদান ছাড়াও 1 0 জন থ্যালাসিমিয়া পরিবারকে কিছু আর্থিক এবং পুষ্টিকর খাদ্যের ঝুলি দিয়ে সাহায্য করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।।  ন্যাশনাল যোগব্যায়াম চ্যাম্পিয়ন সনদ পাখিরা মহাশয়, সারা ভারত সাইকেল ভ্রমণকারী প্রিয়জিত খান মহাশয় ও ক্লাবের ইয়োলো বেল্ট ক্যারাটের ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।। সকাল দশটা থেকে রক্ত নেওয়া শুরু হয়, দুপুর একটায় এই কর্মযজ্ঞ শেষ হয়।।



রক্তদাতাদের কৃতজ্ঞতাস্বরূপ একটি করে লেবু গাছের চারা, দুপুরের খাবার, টিফিন বক্স, কাপড়ের ব্যাগ ও কিছু ফল তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে।



উলুবেরিয়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটা রক্তদাতাকে এইভাবে এগিয়ে আসার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমাদের গ্রামবাসী বৃন্দকে অসংখ্য ধন্যবাদ।। এই মহান কর্মযজ্ঞ আজ সফল, আমাদের ক্লাবের প্রতিটা পুরুষ ও মহিলা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই কাজটাকে সম্পন্ন করায়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...