আসন্ন ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে একাধিক এলাকায় প্রচার করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়।
শনিবার উলুবেড়িয়া ১নং ব্লকের তপনা অঞ্চলের ২০টি বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সমরুক হাইস্কুলে এক কর্মীসভা করেন, এবং বহিরা অঞ্চলের ২৫টি বুথের কর্মীদের নিয়ে বহিরা হাইস্কুলে অপর এক কর্মীসভা করেন মন্ত্রী,
কর্মীসভায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বাড়িতে গিয়ে ১২বৎসরের তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়নের প্রচার এবং কেন্দ্রের বিজেপির সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা,১০০দিনের কাজের টাকা আটকে রাখার প্রচার করতে বলেন,
এবং এবং অন্যান্য দলগুলোকে ৫বৎসরে একবার দেখা যায় বলে মন্তব্য করেন। মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর আলী, তপনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন বাগ।
অপরদিকে শনিবার সকাল থেকেই শ্যামপুরের একাধিক এলাকায় শ্যামপুর কেন্দ্র তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষহতে শনিবার সারাদিন ধরে বিভিন্ন এলাকায় মিছিল,
কর্মীসভা ও জনসভা অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা অরুপ চক্রবর্তী।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের জনমুখী প্রকল্প সহ রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন ।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
শ্যামপুরের বারগ্ৰাম,শ্যামপুর সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারে সঙ্গে ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল ,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ।






