২১জুন অর্থাৎ বিশ্ব যোগা দিবস,সেই উপলক্ষ্যে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের হোম প্রাঙ্গণের খেলার মাঠে এই দিনটি বিশেষ ভাবে পালন করা হয়,
আশা ভবন সেন্টারের হোমের আবাসিকারা,আশা ভবন সেন্টারের ওপেন শেল্টারের ছাত্রীরা এবং আশা ভবন সেন্টারের সকল কর্মচারীরা সকলেই যোগাতে অংশগ্রহণ করেন ওদের সকলকে সহযোগিতা করেন আশা ভবন সেন্টারের যোগার প্রশিক্ষিকা ঋতুব্রিতা মহাপাত্র।
আশা ভবন সেন্টারের হোম সুপার অরুনিমা জাশু বলেন"শুধু আজকে যোগা দিবস বলেই যে আমরা যোগা করছি তা নয় আমরা আমাদের হোমের আবাসিকাদের নিয়মিত যোগা প্রশিক্ষন দেওয়া হয়।
আর এক ইউনিটের হোম সুপার কৌসুমী ঘোষ বলেন"সকল মানুষের উচিৎ নিয়মিতভাবে যোগা করা কারণ যোগাতে মানুষের শরীর ও স্বাস্থ্য উভয় ভালো থাকে।



