শ্যামপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান




পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে ধাক্কা শ্যামপুরে। 



২০২৩এর পঞ্চায়েত নির্বাচনের মুখে শ্যামপুরের বারগ্ৰাম অঞ্চলের একাধিক বুথের বিজেপির কর্মীরা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, 



বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষহতে বারগ্ৰাম হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় রাজনৈতিক দলবদল সম্পন্ন হয়। 



বিভিন্ন এলাকায় মোট ৪০টি বিজেপি পরিবারের প্রায় ২০০জন ভোটার দলত্যাগ করেন এবং তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,



আরো উপস্থিত ছিলেন বিদায়ী জেলা পরিষদের অধ্যক্ষ নদেবাসী জানা, কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা প্রমুখ। 



অপরদিকে শ্যামপুরের বাছরি পঞ্চায়েতের আন্দুলে পাড়ায় বিজেপির শ্যআমপউরএর ৪নং মন্ডলএর প্রাক্তন সম্পাদক শ্যামল জানা এবং বিজেপির আন্দুলে পাড়ার বুথ কনভেনর বিকাশ সামন্ত সহ ২৫টি পরিবারের প্রায় ১৩০জন ভোটার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, 



বিজেপির  প্রাক্তন মন্ডল সম্পাদক শ্যআমল জানা বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাজে সামিল হতে তিনি এবং তার অনুগামীদের নি‌য়ে দলত্যাগ করলেন, বিজেপির বুথ কনভেনর বিকাশ সামন্ত বলেন তিনি ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 




দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা গ্ৰামীনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা ও বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর মেটিয়া।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...