পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিতরণ নিগমের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ঋণমেলা ও স্কলারশিপ প্রদান শুরু হলো উলুবেড়িয়া পৌরসভার মাঠে।
বুধবার উলুবেড়িয়া পৌরসভার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ জ্বেলে শুভ উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়।
পাঁচ দিন ব্যাপী মেলায় স্বনির্ভর গোষ্ঠীর ৪০৪৩জন সদস্যকে মোট সাত কোটি ছাব্বিশ লক্ষ একত্রিশ হাজার টাকা,৪৩৬জনকে টার্ম লোন হিসেবে তিন কোটি উন্নষত্তর লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক শ্রীমতি মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা, নির্মল মাজী, আমতার বিধায়ক সুকান্ত পাল,
উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি সহ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের প্রতিনিধি মোদাসসর মোল্লা, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন প্রমুখ।





