গভী র রাতে আচমকা ঘূর্নিঝড়ে লন্ডভন্ড ৪টি বাড়ি, সম্পূর্ণ উড়ে গেছে ঘযরের চাল।ঘটনাটি ঘটেছে শ্যামপুরের খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের রাধানগরে।
রবিবার রাত্রি আড়াইটা নাগাদ হঠাৎ ঘূর্নিঝড় ওঠে, এলাকার সমস্ত মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন,
পেশায় জরির কাজ করেন মনিরা বিবি বলেন হঠাৎ ঘূর্নিঝড়ে আমাদের পাশাপাশি ৪টি বাড়ি লন্ডভন্ড হয়ে যায়, মূহুর্তের মধ্য উড়ে যায় পাশাপাশি ৪টি ঘরের চাল । অপর ক্ষতিগ্ৰস্ত বাড়ির মালিক মঞ্জুরা বিবি,হাসিনা বেগম, ফরিদুল সেখ একই কথা বলেন,
এবং আরো বলেন যে কোনো মানুষের ক্ষতি হয় না এটাই ওপরওয়ালার কাছ থেকে বড়ো প্রাপ্তি।
স্থানীয় ব্যাক্তি সেখ বাপন বলেন রাত্রিতেই আমরা খবর পাওয়া মাত্রই ছুটে আসি এবং উদ্ধার কাজে হাত লাগাই।
খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান শ্যআমল কুমার সামন্ত বলেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রত্যেকেই গরিব মানুষ, পঞ্চায়েতের পক্ষহতে
আপাতত ৪টি পরিবারকে ৪টি ত্রিপল দেওয়া হয়েছে, এবং বিডিও অফিস থেকে প্রয়োজনীয় ত্রান সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানান।



