এবং কেন্দ্রের বিজেপির সরকারের ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ১৫ই জুন কলকাতার শহীদ মিনারের জনসভার সমর্থনে হাওড়া জেলার আমতা কেন্দ্র কংগ্রেসের আহ্বানে এক জনসভা ও বিভিন্ন দল থেকে স্ব সম্মানে কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জয়পুর মোড়ে।
প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, প্রদেশ কংগ্রেসের মুদাস্সর ওয়ার্সি।
হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পদ বিক্রী করে দিচ্ছে, আগামী দিনে মানুষ নরেন্দ্র মোদীর নাম বেচারাম মোদী বলে পরিচিত হবে।
আজকে প্রায় ১০০ পরিবার তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন দল থেকে দলত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন,
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী,ও প্রদেশ কংগ্রেস সহসভাপতি অসিত মিত্র।
দলবদল করে কংগ্রেসে যোগদান করে মাকসুদ আলম বলেন "তৃণমূল কংগ্রেসে অনেক পরিশ্রম করে ছিলাম সাংগঠনিক পদে আমি এবং আমার স্ত্রী জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন,
কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়ে ছিলাম, এবং পরে বিজেপিতে যোগদান করেছিলাম, এবং জেলার সংখ্যালঘু সংগঠনের দায়িত্ব পেয়ে ছিলাম কিন্তু সেখানেও ধর্মীয় বিভাজনের রাজনীতি,তাই সদলবলে কংগ্রেসে যোগদান করলাম "
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমরেন্দ্র নাথ মল্লিক,জায়েদুল ইসলাম,সেখ রমিজুল হক।








