স্বেচ্ছাসেবী সংগঠনের সচেতনতা প্রচার



ফলহারিণী কালীপুজো উপলক্ষে একটি বিশেষ জনজাতির মানুষ শিকার উৎসবে মেতে ওঠে ও নির্বিচারে বিপন্ন ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীদের হত্যা করে। এই প্রাচীণ লোকউৎসবকে ঢাল করে একদল চোরাচালানকারী দল এই সময় হাওড়া জেলার নানা প্রান্তে প্রবেশ করে বন্যপ্রাণী হত্যার ঘৃণ্য ও বেআইনি খেলায় মেতে ওঠে।



এদের বিরুদ্ধেই পথে নেমেছে হাওড়া বনবিভাগ ও জেলার বিভিন্ন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন।


আজ ১৮মে ফলহারিনী অমাবস্যা। আজকে তাই হাওড়া খড়গপুর রেললাইনের বিভিন্ন স্টেশনে বিশেষ নজরদারীর ব্যবস্থা করেছে বনদফতর। উলুবেড়িয়া ও বাগনান স্টেশন এই লাইনে অন্যতম ব্যস্ত এবং মেদিনীপুর বা ঝাড়গ্রামের সঙ্গে সংযোগকারী রেলস্টেশন।


এখানেই এদিন মাইক হাতে নেমে পড়েন হাওড়া জেলার মূখ্য বনপাল মাননীয়া নিরঞ্জিতা মিত্র মহাশয়া। সেই সঙ্গে   HEAL ,The fishing cat conservation project, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। নজরদারী ও প্রচারাভিযান চলে।


মানুষের মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে আমতার খড়দহের নাট্যগোষ্ঠী *নবরঙ্গ* এর ১১ জন স্কুল পড়ুয়া এদিন হাজির হয় পথনাটিকা "বাঁচাও বন্যপ্রাণ" নিয়ে, তারা বাঘরোল সাপ ভাম বুনোশূকর কিংবা শিকারী বা জেলে সেজে গান ও ছড়ার মাধ্যমে অভিনয় করে ফুটিয়ে তোলে পুকুরে জাল দিয়ে কিভাবে আমরা বন্যপ্রাণী হত্যার কারণ হচ্ছি, বাঘরোল কে বাঘ ভেবে কিভাবে আমরা মেরে দিচ্ছি, এছাড়া শিকারী রা এসে এলাকা থেকে কাঠবেড়ালী ভাম গোসাপ পাখি মেরে নিয়ে যেতে গেলে কিভাবে রুখে দাঁড়াতে হয়।


সমগ্র নাটকটি রচনা ও পরিচালনা করেন শিক্ষক ও গবেষক সায়ন দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ, রাজদূত সামন্ত, শ্যামদূত সামন্ত, স্বাতী ব্যানার্জী সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...