বিশ্বকবির জন্মজয়ন্তী,শ্যামপুর

পতিত পবন বাজানি,শ্যামপুর




বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী পালন ও শ্যামপুর থানার অন্তর্গত 37 টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর NMMSE-2022 স্কলারশিপ প্রাপক প্রায় ৩৭ জন ছাত্র -ছাত্রীদের হাতে রবীন্দ্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শ্রদ্ধায় কবিকে প্রণাম জানানো হয় শ্যামপুরের গড়চুমুক হাটে অধ্যয়ন এর পক্ষ থেকে ।



বিশিষ্ট অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুরের গর্ব অনিমেষ মাজি, বিশিষ্ট শিক্ষক পাঁচুগোপাল কীত্তর্ন মহাশয় সহ আরো অনেকে। 



শ্রদ্ধা জানাতে শিক্ষক -শিক্ষিকা,ছাত্র -ছাত্রী,অভিভাবক -অভিভাবকা, 




অথিতি সসহযোগে প্রায় 250 জন উপস্থিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন,রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের পাশাপাশি কবিতায় , কথায়, গানে, নৃত্যে ও সবশেষে নাটকের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।



 সব শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।শ্রদ্ধা,ভালবাসা দিয়ে যে মানবতার আদর্শকে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ,সেই মানবতার আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরা আজকের দিনে বড় প্রয়োজন । 



সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এমন অনুষ্ঠান।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...